জৈবিক প্রেষণা কোনটি?
ক. মাতৃত্ব
খ. পদের চাহিদা
গ. স্বীকৃতির চাহিদা
ঘ. ক্ষমতার লিপ্সা
উত্তর: মাতৃত্ব
ব্যাখ্যা: সঠিক উত্তর : (ক) মাতৃত্ব তথ্য: এইচএসসি মনোবিজ্ঞান প্রথম পত্রের 'প্রেষণা ও আবেগ' অধ্যায়ের তথ্যানুযায়ী, যেসব প্রেষণা জীবের শারীরিক বা জৈবিক প্রয়োজন থেকে সৃষ্টি হয় এবং যা জীবনধারণের জন্য অপরিহার্য, তাকে জৈবিক প্রেষণা বলে। যেমন— ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মাতৃত্ব ইত্যাদি। অন্যদিকে পদের চাহিদা, স্বীকৃতির চাহিদা এবং ক্ষমতার লিপ্সা হলো সামাজিক বা অর্জিত প্রেষণা।
HSC Psychology 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Board papers · MCQ

