নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সুমি ও তুলি দুই বোন। সুমি লেখা-পড়া করে বড় চাকরি করতে চায় যেখানে তুলি ভালো ভালো খাবার খেতেই বেশি পছন্দ করে। Q. সুমি'র মধ্যে কোন প্রেরণা ক্রিয়াশীল?
ক. খ্যাতি
খ. নিরাপত্তা
গ. কৃতি
ঘ. সুচরিতা
উত্তর: কৃতি
ব্যাখ্যা: সঠিক উত্তর : (গ) কৃতি তথ্য: উদ্দীপকে সুমি লেখা-পড়া করে বড় চাকরি করতে চায়, যা তার জীবনে প্রতিষ্ঠা লাভ বা সাফল্যের আকাঙ্ক্ষাকে নির্দেশ করে। কোনো কঠিন কাজে উৎকর্ষ অর্জন বা সাফল্য লাভের তীব্র আকাঙ্ক্ষাকে কৃতি প্রেষণা (Achievement Motive) বলে। তাই সুমির মধ্যে কৃতি প্রেষণা ক্রিয়াশীল।
HSC Psychology 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Board papers · MCQ

