লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে?
ক. শাপলা
খ. কচুরিপানা
গ. পাতা ঝাঁঝি
ঘ. করবী
উত্তর: করবী
ব্যাখ্যা: সঠিক উত্তর : (ঘ) করবী তথ্য-বিশ্লেষণ : করবী একটি মরুজ বা জিরোফাইট উদ্ভিদ। প্রতিকূল শুষ্ক বা মরুজ পরিবেশে প্রস্বেদনের হার কমিয়ে পানির অপচয় রোধ করার জন্য এদের একটি বিশেষ শারীরবৃত্তীয় ও অঙ্গসংস্থানিক অভিযোজন হলো এদের পাতার ত্বকে লুক্কায়িত বা গর্তে অবস্থিত পত্ররন্ধ্র থাকে। এর ফলে বাতাস সরাসরি পত্ররন্ধ্রের সংস্পর্শে আসতে পারে না এবং প্রস্বেদন হ্রাস পায়।
HSC Biology 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Board papers · MCQ




