লাইকেনের ছত্রাক অংশটিকে বলা হয়-
ক. মাইকোবায়োন্ট
খ. ফটোবায়োন্ট
গ. সিমবায়োন্ট
ঘ. সায়ানোবায়োন্ট
উত্তর: মাইকোবায়োন্ট
ব্যাখ্যা: লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের একটি মিথোজীবী সহাবস্থান। এর ছত্রাক অংশটিকে বলা হয় মাইকোবায়োন্ট এবং শৈবাল অংশটিকে বলা হয় ফটোবায়োন্ট। সিমবায়োন্ট বলতে মিথোজীবিতায় অংশ নেওয়া উভয় অংশীদারকেই বোঝায়। আর লাইকেনে শৈবাল হিসেবে যখন নীলাভসবুজ শৈবাল অবস্থান করে তখন তাকে সায়ানোবায়োন্ট বলা হয়।
HSC Biology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · College papers · MCQ
