কোনটি ছত্রাকজনিত রোগ?
ক. টিনিয়া
খ. জলাতঙ্ক
গ. কলেরা
ঘ. ধনুষ্টংকার
উত্তর: টিনিয়া
ব্যাখ্যা: টিনিয়া বা দাদ হলো ছত্রাকজনিত রোগ। Trichophyton sp. নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়। জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ। র্যাবিস ভাইরাস জলাতঙ্ক রোগ সৃষ্টি করে। কলেরা ও ধনুষ্টংকার উভয় রোগই ব্যাকটেরিয়াঘটিত রোগ। কলেরা রোগ Vibrio cholerae এবং ধনুষ্টংকার রোগ Clostridium tetani এর মাধ্যমে ঘটে।
HSC Biology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · College papers · MCQ
