নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: অঙ্গাণু A: স্ট্রোমা এবং থাইলাকয়েড থাকে। অঙ্গাণু B: ক্রিস্টি এবং অক্সিজোম থাকে। Q. অঙ্গাণু A-এর নাম কী?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. ক্লোরোপ্লাস্ট
গ. রাইবোেসাম
ঘ. লাইসোসাম
উত্তর: ক্লোরোপ্লাস্ট
ব্যাখ্যা: উদ্দীপকের তথ্য অনুযায়ী, অঙ্গাণু A হলো ক্লোরোপ্লাস্ট। কারণ স্ট্রোমা ও থাইলাকয়েড শুধুমাত্র ক্লোরোপ্লাস্টেই পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO₂ সংবন্ধনের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এছাড়া এর নিজস্ব DNA থাকায় এটি বংশগতীয় বস্তুও বহন করতে পারে। ক্লোরোপ্লাস্ট আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন ঘটাতে সাহায্য করলেও শ্বসনে এর কোনো ভূমিকা নেই। অন্যদিকে, অঙ্গাণু B হলো মাইটোকন্ড্রিয়া, কারণ ক্রিস্টি এবং অক্সিজোম এর অনন্য গাঠনিক বৈশিষ্ট্য।
HSC Biology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · College papers · MCQ
