G₂ দশার সময়কাল-
ক. ৫-১০%
খ. ১০-২০%
গ. ৩০-৪০%
ঘ. ৩০-৫০%
উত্তর: ১০-২০%
ব্যাখ্যা: একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এ তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলা হয়। কোষ চক্র দুটি প্রধান ধাপে বিভক্ত; যথা- M ফেজ বা মাইটোসিস এবং ইন্টারফেজ। কোষচক্রের মাত্র ৫-১০ ভাগ ব্যয় হয় M ফেজ-এ, আর বাকি ৯০-৯৫ ভাগ সময় ব্যয় হয় ইন্টারফেজ অবস্থায়। ইন্টারফেজ দীর্ঘস্থায়ী বিধায় একে ৩ টি উপ-পর্যায়ে ভাগ করা হয়; যথা- G₁, S এবং G₂ দশা। এদের মধ্যে G₁, S ও G₂ দশার সময়কাল যথাক্রমে ৩০-৪০%, ৩০-৫০% এবং ১০-২০%।
HSC Biology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · College papers · MCQ
