দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান কোনটি?
ক. সেরুমেন
খ. সাইটোকাইনস
গ. স্মৃতিকোষ
ঘ. এনজাইম
উত্তর: সাইটোকাইনস
ব্যাখ্যা: সঠিক উত্তর: খ) সাইটোকাইনস অপশন যাচাইকরণ: ক. (ভুল) : সেরুমেন বা কানের খইল মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের ভৌত বাধা। খ. (সঠিক) : সাইটোকাইনস (যেমন- ইন্টারফেরন) দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের রাসায়নিক বাধাদানকারী উপাদান। গ. (ভুল) : স্মৃতিকোষ বা মেমোরি সেল দেহের অর্জিত বা তৃতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান। ঘ. (ভুল) : অশ্রু বা লালায় উপস্থিত লাইসোজাইম এনজাইম প্রথম প্রতিরক্ষা স্তরের রাসায়নিক বাধা হিসেবে কাজ করে।
HSC Biology 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Board papers · MCQ