কোনটি অসমতার জৈবিক উপাদান?
ক. শ্রেণী
খ. ক্ষমতা
গ. মর্যাদা
ঘ. বয়স
উত্তর: বয়স
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) বয়স তথ্য ও বিশ্লেষণ : সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অসমতা মূলত দুই প্রকার—প্রাকৃতিক (জৈবিক) ও সামাজিক। বয়স, লিঙ্গ, শারীরিক গঠন ইত্যাদি মানুষের জন্মগত বৈশিষ্ট্য, তাই এগুলো অসমতার জৈবিক উপাদান। অন্যদিকে শ্রেণী, ক্ষমতা এবং মর্যাদা মানুষের জন্মগত কোনো বিষয় নয়, এগুলো সমাজ কর্তৃক সৃষ্ট সামাজিক উপাদান।
HSC Sociology 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · Board papers · MCQ