আসাবিয়া হচ্ছে—
ক. সামাজিক সংহতি
খ. সামাজিক চেতনা
গ. সামাজিক ক্ষমতা
ঘ. সামাজিক নির্ভরশীলতা
উত্তর: সামাজিক সংহতি
ব্যাখ্যা: ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু হলো 'আল-আসাবিয়াহ্', যাকে বাংলায় 'গোষ্ঠী সংহতি' বা 'সামাজিক সংহতি' হিসেবে আখ্যা দেয়া যায়। এ গোষ্ঠী সংহতির মূল উৎস হলো রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য। খালদুনের মতে, এ গোষ্ঠী সংহতি যেমন ধর্মের ভিত্তিতে হতে পারে, তেমনি তা ধর্মনিরপেক্ষ নীতির ভিত্তিতে হওয়াও বিচিত্র নয়।
HSC Sociology 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · College papers · MCQ