নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: বিগত দশ বছরের মধ্যে এ বছর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। অতিবৃষ্টির কারণে কৃষকরা এবার বোরো ধানও ঠিকমত ঘরে তুলতে পারেনি। গ্রীষ্মকালে কুয়াশা প্রকৃতির এক অদ্ভুত আচরণও বাংলাদেশে দেখা গেল। Q. উদ্দীপকে কোন ধরনের সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক. জনসংখ্যা
খ. বায়ু দূষণ
গ. পানি দূষণ
ঘ. জলবায়ু পরিবর্তন
উত্তর: জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) জলবায়ু পরিবর্তন তথ্য: উদ্দীপকে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি এবং অসময়ে কুয়াশার মতো আবহাওয়ার চরমভাবাপন্ন ও অস্বাভাবিক আচরণের কথা বলা হয়েছে, যা পরিবেশবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট লক্ষণ ও প্রভাবকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Board papers · MCQ