উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: টুটুলের দাদা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেটি প্রতিষ্ঠার মাধ্যমেই অবিভক্ত বাংলায় সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও গবেষণার দ্বার উন্মুক্ত হয়েছিল। Q.উদ্দীপকে টুটুলের দাদা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তার নাম-
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) কলকাতা বিশ্ববিদ্যালয় তথ্য: ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিষয়টি পঠন-পাঠন শুরু হয়। প্রখ্যাত দার্শনিক ড. ব্রজেন্দ্রনাথ শীল এবং ড. রাধাকমল মুখার্জির প্রচেষ্টায় সেখানে সমাজবিজ্ঞানের চর্চা শুরু হয়, যার মাধ্যমেই মূলত অবিভক্ত বাংলায় সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও গবেষণার দ্বার উন্মুক্ত হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়।
HSC Sociology 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · College papers · MCQ