নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: জনাব সাইফুলের প্রথম দুটি মেয়ে সন্তান জন্ম হওয়ার পর ছেলে সন্তানের আশায় সে একে একে ৬টি মেয়ে সন্তানের জন্ম দেয়। প্রশ্ন : উদ্দীপকে উল্লিখিত অধিক সন্তান জন্মদান নিয়ন্ত্রণে সরকার কোন নীতিমালা প্রণয়ন করেছে?
ক. শিশুনীতি-২০১১
খ. জনসংখ্যা নীতি-২০১২
গ. নারী উন্নয়ন নীতি-২০১১
ঘ. শিক্ষানীতি-২০১০
উত্তর: জনসংখ্যা নীতি-২০১২
ব্যাখ্যা: সঠিক উত্তর : (খ) জনসংখ্যা নীতি-২০১২ তথ্য ও বিশ্লেষণ : উদ্দীপকে জনাব সাইফুলের অধিক সন্তান জন্মদানের বিষয়টি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। দেশে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ সরকার 'জনসংখ্যা নীতি-২০১২' প্রণয়ন করেছে।
HSC Social Work 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Board papers · MCQ
