সাবিয়া কাদের বলা হয়? i. শিয়া সম্প্রদায়ের একটি উপদল ii. ৭ম ইমাম মুসা আল কাজিমকে অস্বীকারকারী iii. ইসমাইলের পুত্র আল মাকতুমকে ইমাম হিসেবে গ্রহণকারী নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: শিয়া ইমামদের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের পরবর্তী ইমামকে কেন্দ্র করে শিয়ারা দ্বাদশ ও সপ্তম ইমামে বিশ্বাসী- এ দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়ে। ইমাম জাফর আস-সাদিক তার জ্যেষ্ঠপুত্র ইসমাঈলকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। কিন্তু পিতার মৃত্যুর আগে ইসমাঈল মারা যান। তখন জাফর আস-সাদিক তার অপর পুত্র মুসা আল-কাজিমকে ইমাম মনোনীত করেন। কিন্তু ইসমাঈলের অনুসারীরা মুসাকে সপ্তম ইমাম হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা ইসমাঈলকে সপ্তম ইমাম এবং তার পুত্র মুহাম্মদ আল-মাকতুমকে তার উত্তরসূরি বলে দাবি করেন। শিয়াদের এ দলটিই ইতিহাসে ইসমাঈলীয় বা সাবিয়া (সপ্তম ইমামে বিশ্বাসী) বলে পরিচিত।
HSC Islamic History 1st paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · College papers · MCQ