নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জামাল সাহেব তার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি ল সাহেব তার এলাকার একত ছিলেন। তার স্বপ্ন ছিল তিনি তার এলাকার একমাত্র নেতা হবেন। কিন্তু মুহিত সাহেব তার এলাকায় আগমনে বন। কিন্তু এলাকার জনগণ মুহিত সাহেবকেই নেতা হিসেবে গ্রহণ করে। স্বপ্ন ভঙ্গ হওয়ায় জামাল সাহেব মুহিত সাহেবের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করতে থাকে। Q. জামাল সাহেবের চরিত্রের সাথে মহানবী হযরত মুহাম্মদ (স) এর সময়কালে কোন ব্যক্তির চরিত্রের মিল লক্ষ করা যায়?
ক. আব্দুল্লাহ ইবনে উবাই
খ. ইবনে আশরাফ
গ. সাদ বিন ওয়াক্কাস
ঘ. আব্দুল্লাহ ইবনে জায়েদ
উত্তর: আব্দুল্লাহ ইবনে উবাই
ব্যাখ্যা: মদিনায় মহানবী (স.)-এর আগমনের পূর্বে মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের নেতা বা রাজা হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিল। মহানবী (স.) মদিনায় হিজরত করার পর জনগণ তাঁর আদর্শ গ্রহণ করলে আব্দুল্লাহ ইবনে উবাই নিজের ক্ষমতা হারানোর আশঙ্কায় ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং মহানবী (স.)-এর বিরুদ্ধে গোপনে ও প্রকাশ্যে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা উদ্দীপকের জামাল সাহেবের পরিস্থিতির সাথে হুবহু মিলে যায়।
HSC Islamic History 1st paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Board papers · MCQ