দিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সম্রাট ইব্রাহীম তার রাজ্যের সকল ধর্মাবলম্বীকে একই পতাকাতলে আনার জন্য একটি ধর্মমত প্রচার করেন। কিন্তু ধর্মমতটি জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারায় তার মৃত্যুর সাথে সাথে এ ধর্মমতটির পরিসমাপ্তি ঘটে। Q. সম্রাট ইব্রাহীম কার পরিচয় বহন করছে?
ক. বাবরের
খ. আকবরের
গ. হুমায়ুনের
ঘ. জাহাঙ্গীরের
উত্তর: আকবরের
ব্যাখ্যা: সম্রাট আকবর ১৫৮২ খ্রিষ্টব্দে 'দ্বীন-ই-ইলাহি' নামে নতুন এক ধর্মমত চালু করেন। তবে এ ধর্ম গ্রহণে তিনি কাউকে জোর-জবরদস্তি করতেন না। তিনি ছিলেন উদার ও চিন্তার স্বাধীনতায় বিশ্বাসী। ঐতিহাসিক আবুল ফজলের মতে, এর অনুসারী সংখ্যা ছিল মাত্র ১৮জন। সম্রাট আকবরের মৃত্যুর সাথে সাথে এ ধর্মমতের পরিসমাপ্তি ঘটে।
HSC Islamic History 2nd paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · College papers · MCQ