উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'আসামের মুখ্যমন্ত্রী স্যার বিমল প্রসাদ ঘোষণা করেন, অসমিয়া' হবে আসামের একমাত্র রাষ্ট্র ভাষা। এ ঘোষণার প্রতিবাদ করে আসামের জনগোষ্ঠীর একাংশ। তারা 'কাছাড় সংগ্রাম পরিষদ' গঠন করে হরতালের ডাক দেয়। Q. উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের আন্দোলনের অন্যতম গুরুত্ব হচ্ছে- i. জাতীয় চেতনা বৃদ্ধি ii. বাংলা ভাষা ও সংস্কৃতি উন্নতি iii. অন্যায়ের প্রতিবাদ করতে শেখা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। এই আন্দোলনের গুরুত্ব হলো: জাতীয় চেতনা বৃদ্ধি (i): ভাষার ভিত্তিতে অধিকার আদায়ের লড়াই বাঙালিদের মধ্যে নিজস্ব জাতীয়তাবোধ ও স্বকীয়তা জাগিয়ে তোলে। বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নতি (ii): মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার ও সাংস্কৃতিক চর্চা সুসংহত হয়। অন্যায়ের প্রতিবাদ করতে শেখা (iii): রাষ্ট্রীয় অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর সাহস ও শিক্ষা এই আন্দোলন থেকে জাতি অর্জন করে।
HSC Islamic History 2nd paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · College papers · MCQ