হিলফুল ফুজুল গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?
ক. শান্তি প্রতিষ্ঠা
খ. ক্ষমতা দখল
গ. নিজেদের প্রচার
ঘ. যুবকদের সংগঠিত করা
উত্তর: শান্তি প্রতিষ্ঠা
ব্যাখ্যা: হারবুল ফিজারের ভয়াবহতা এবং আরব সমাজের অশান্তি-অস্থিরতা দেখে ৫৯০ খ্রিষ্টাব্দে মহানবি মুহাম্মদ (স) 'হিলফুল ফুজুল' গঠন করেন। এর শাব্দিক অর্থ শান্তির শপথ। এ সংঘের মূল উদ্দেশ্য ছিল দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব স্থাপন, রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করা, অত্যাচারিতকে রক্ষা করা, অসহায়-এতিমদের সাহায্য করা এবং বিদেশি বণিকদের জান-মালের নিরাপত্তা বিধান করা।
HSC Islamic History 1st paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · College papers · MCQ