নিচের কোনটির যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়?
ক. মধ্যবর্তী জাতি
খ. ক্ষুদ্রতম উপজাতি
গ. আসন্নতম জাতি
ঘ. আসন্নতম উপজাতি
উত্তর: ক্ষুদ্রতম উপজাতি
ব্যাখ্যা: ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির অধীনে আর কোনো নিম্নতর উপজাতি থাকে না। একে ভাগ করলে রহিম, করিমের মতো একক ব্যক্তি বা বস্তু পাওয়া যায়; কিন্তু যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্ভুক্ত উপজাতিতে বিভক্ত করতে হয়। তাই ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ করা সম্ভব নয়; মধ্যবর্তী জাতি ও আসন্ন জাতি-উপজাতির ক্ষেত্রে নিম্নতর শ্রেণি থাকলে বিভাগ সম্ভব।
HSC Logic 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Board papers · MCQ