'সিংহ হয় বনের রাজা'- এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. দুর্বোধ্য সংজ্ঞা
খ. রূপক সংজ্ঞা
গ. চক্রক সংজ্ঞা
ঘ. বাহুল্য সংজ্ঞা
উত্তর: রূপক সংজ্ঞা
ব্যাখ্যা: সংজ্ঞার ভাষা হতে হবে সহজ ও সরল; এতে কোনো অলঙ্কার বা রূপক শব্দ ব্যবহার করা যাবে না। 'বনের রাজা' একটি রূপক বা আলঙ্কারিক শব্দ যা সিংহের প্রকৃত জাত্যর্থ প্রকাশ করে না। কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করলে তাকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলা হয়। এটি পদের অর্থকে আরও অস্পষ্ট করে তোলে।
HSC Logic 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · College papers · MCQ


