উদ্দীপকটি পড়ে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দাও: অষ্টম শ্রেণির ক্লাসে জামিল স্যার ছাত্রদের বললেন, “তোমাদের স্কুলের সামনের এই রাস্তার নাম প্রিন্সিপাল আবুল কাশেম। আবুল কাশেম বাঙালি জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার অগ্রে এই ব্যক্তিত্বের ভুমিকা ছিল অপরিসীম।” Q. উদ্দীপকে বর্ণিত ব্যক্তি নিচের কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?
ক. রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি
খ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গ. তমদ্দুন মজলিস
ঘ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
উত্তর: তমদ্দুন মজলিস
ব্যাখ্যা: অধ্যাপক আবুল কাশেম ১৯৪৭ সালে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তমদ্দুন মজলিশই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সাংগঠনিক উদ্যোগ নেয়।
HSC History 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Board papers · MCQ