বাংলাদেশের সংবিধানের অভিভাবক বলা হয় কাকে?
ক. জাতীয় সংসদ
খ. জজ কোর্ট
গ. সুপ্রিম কোর্ট
ঘ. স্পিকারের কার্যালয়
উত্তর: সুপ্রিম কোর্ট
ব্যাখ্যা: সুপ্রিম কোর্টকে বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও চূড়ান্ত ব্যাখ্যাকর্তা বলা হয়। সংবিধানের কোনো বিধান বা ধারা নিয়ে অস্পষ্টতা দেখা দিলে সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করে এবং শাসন বা আইন বিভাগের কোনো কাজ সংবিধান পরিপন্থি হলে তা বাতিল করে সংবিধানের প্রাধান্য ও পবিত্রতা রক্ষা করে।
HSC Civics 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Board papers · MCQ