১৯৪৭ সালের নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টকে সমর্থন করেছিল কেন?
ক. বুদ্ধিজীবীদের প্রাধান্য ছিল বলে
খ. অভিজ্ঞ আইনজীবী ছিল বলে
গ. বিভিন্ন দলের সমন্বয় ঘটেছিল বলে
ঘ. জনস্বার্থ প্রতিফলিত হয়েছিল বলে
উত্তর: জনস্বার্থ প্রতিফলিত হয়েছিল বলে
ব্যাখ্যা: ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার তথা '২১ দফা' কর্মসূচিতে পূর্ব বাংলার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা, দাবি-দাওয়া ও ন্যায্য অধিকার আদায়ের বিষয়গুলো স্থান পেয়েছিল। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বাতিল, শিক্ষাক্ষেত্রের উন্নয়নসহ এই ঐতিহাসিক কর্মসূচিতে আপামর জনসাধারণের প্রকৃত স্বার্থ ব্যাপকভাবে প্রতিফলিত হওয়ার কারণেই জনগণ যুক্তফ্রন্টকে বিপুল ভোটে সমর্থন করেছিল।
HSC Civics 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Board papers · MCQ