নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও শুভ, রুনা ও সুবর্ণা পুরাতন ঢাকাস্থ আহসান মঞ্জিল এ বেড়াতে গিয়ে সেখানকার সংগ্রহশালায় অনেক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। একটা পুরান ব্যানার দেখতে পায় এ ব্যানারটিতে লেখা ছিল— সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন। স্থান: শাহবাগ, তারিখ ২৮-৩০ ডিসেম্বর ১৯০৬। Q.১৯০৬ সালে শাহবাগে অনুষ্ঠিত এ সম্মেলনের মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল- i. সকল ধর্মীয় সম্প্রদায়ের স্বার্থ নিশ্চিত ii. বৃটিশদের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি iii. দাবী-দাওয়া তুলে ধরা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) ii ও iii অপশন যাচাইকরণ: ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার অন্যতম মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের নিকট ভারতীয় মুসলমানদের রাজনৈতিক ও অন্যান্য দাবি-দাওয়া শ্রদ্ধার সাথে তুলে ধরা এবং ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা। অন্যদিকে, 'সকল ধর্মীয় সম্প্রদায়ের স্বার্থ নিশ্চিত করা' মুসলিম লীগের উদ্দেশ্য ছিল না, কারণ এটি বিশেষভাবে মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন ছিল।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · MCQ