জনগণের রাজনৈতিক আচরণ, বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি হলো-
ক. আইন
খ. অধিকার
গ. রাজনৈতিক সংস্কৃতি
ঘ. জনমত
উত্তর: রাজনৈতিক সংস্কৃতি
ব্যাখ্যা: রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার দর্পণ। এটি রাজনৈতিক ব্যবস্থার নির্ধারক। সাধারণ অর্থে রাজনৈতিক সংস্কৃতি বলতে রাজনৈতিকজীবনধারা সম্পর্কে রাষ্ট্রের নাগরিকদের মনোভাব, বিশ্বাস ও মূল্যবোধকে বোঝানো হয়। রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় সম্পর্কে জনগণের মনোভাব, বিশ্বাস, অনুভূতি এবং মূল্যবোধের সমন্বয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়।
HSC Civics 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · College papers · MCQ
