বর্তমানে জনমত গঠনের ও প্রচারের শ্রেষ্ঠতম বাহন কোনটি?
ক. সংবাদপত্র
খ. আইনসভা
গ. রাজনৈতিক দল
ঘ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী
উত্তর: রাজনৈতিক দল
ব্যাখ্যা: গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলই জনমত গঠন ও প্রচারের শ্রেষ্ঠতম বাহন বলে স্বীকৃত। বস্তুত রাজনৈতিক দলকে জনমত গঠনের শিক্ষাক্ষেত্র বলা যায়। রাজনৈতিক দল রাষ্ট্রের নানাবিধ সমস্যা জনগণের সম্মুখে তুলে ধরে এবং এ সকল ব্যাপারে জনমত গড়ে তোলে। তাছাড়া রাজনৈতিক দল বিভিন্ন সভা-সমিতি এবং সংবাদপত্রের মাধ্যমে বক্তৃতা-বিবৃতি প্রদান করে এবং দলীয় পুস্তক-পত্রিকার মাধ্যমে প্রচারকার্য পরিচালনা করে জনমত গঠন করে।
HSC Civics 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · College papers · MCQ
