উদ্দীপকের মি. মাহবুবের জীবন থেকে তুমি কী অনুপ্রেরণা পাও?
উত্তর: উদ্দীপকে মি. মাহবুবের জীবন থেকে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে নিজের অধিকার আদায়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পাই। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। নাগরিকদের যথাযথ কর্তব্য পালনের মধ্যে দিয়ে রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণ সাধিত হয়। নাগরিকের অধিকার আদায়ের জন্য তাকে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একজন আদর্শ নাগরিক রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কতর্ব্য পালনের মধ্য দিয়ে রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা তথা অধিকার ভোগ করে। একজন নাগরিককে যে সকল কর্তব্য পালন করতে হয় তার মধ্যে অন্যতম রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শ করা । প্রয়োজনে সে রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য চরম ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। একজন নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা। কারণ আইন মান্য করার মধ্য দিয়ে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সরকার নাগরিকদের ওপর বিভিন্ন কর ধার্য করে এই বিরাট অর্থ সংগ্রহ করে। এজন্য নাগরিককে নিয়মিত কর প্রদান করতে হয়। রাষ্ট্রের উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব নির্বাচন। তাই নাগরিকের উচিত সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা। এছাড়াও নাগরিককে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি আরো অনেক দায়িত্ব-কর্তব্য পালন করতে হয়। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উল্লিখিত কর্তব্যসমূহ পালনের মধ্য দিয়েই একজন ব্যক্তি নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নিজের অধিকার আদায়ে সক্ষম হয়।
HSC Civics 1st Paper Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 3 : মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
উদ্দীপকের মি. মাহবুবের জীবন থেকে তুমি কী অনুপ্রেরণা পাও?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর