জবাবদিহিতা বলতে কী বোঝায়?
উত্তর: জবাবদিহিতা হচ্ছে নিজের কাজের জন্য অন্য ব্যক্তির কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তি যখন তার কাজের জন্য অন্য কারো কাছে উত্তর দেয় যে, সে কাজটি কীভাবে করেছে তখন তাকে জবাবদিহিতা বলে। সুশাসনের ক্ষেত্রে জবাবদিহিতা বলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতাকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, নিম্নস্তরের আমলারা তাদের কাজের জন্য ঊর্ধ্বতন আমলাদের নিকট জবাবদিহি করেন। তদ্রুপ ঊর্ধ্বতনরাও শাসন বিভাগের কর্তাদের নিকট জবাবদিহি করে থাকেন।
HSC Civics 1st Paper Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 1 : পৌরনীতি ও সুশাসন পরিচিতি · সৃজনশীল
জবাবদিহিতা বলতে কী বোঝায়?
উত্তর