নিচের উদ্দীপকটি পড় এবং পরবর্তী প্রশ্নটির উত্তর দাও: মিঃ আলী সৌদি আরবে বসবাসকারী একজন বাংলাদেশি। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন। Q. উদ্দীপকে মিঃ আলী কোন ধরনের অধিকার ভোগ করেছেন?
ক. সামাজিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. নৈতিক
উত্তর: রাজনৈতিক
ব্যাখ্যা: সঠিক উত্তর: (গ) রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগকে রাজনৈতিক অধিকার বলে। উদ্দীপকে মিঃ আলী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। ভোটদান বা ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের অন্যতম প্রধান ও পবিত্র রাজনৈতিক অধিকার, যার মাধ্যমে তিনি তার নিজ রাষ্ট্রের সরকার গঠন বা নীতিনির্ধারণে অংশ নেন।
HSC Civics 1st Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Board papers · MCQ