ব্যাবহারকারীকে কৌশলে নকল ওয়েবসাইটে প্রবেশ করিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাকে কি বলে?
ক. হ্যাকিং
খ. ফিশিং
গ. স্প্যামিং
ঘ. পাইরেসি
উত্তর: ফিশিং
ব্যাখ্যা: জেনে রাখি: হ্যকিং: কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইসে অননুমোদিতভাবে প্রবেশ করে তার নিয়ন্ত্রণ নেওয়া বা তথ্য পরিবর্তন করা। ফিশিং: বিশ্বাসযোগ্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য (যেমন: পাসওয়ার্ড, পিন) হাতিয়ে নেওয়া। স্প্যামিং: প্রাপকের অনুমতি ছাড়া ইন্টারনেটে বা ইমেলে অযাচিত, অপ্রাসঙ্গিক বা বিরক্তিকর বার্তা গণহারে পাঠানো। পাইরেসি: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরিকৃত ডিজিটাল কন্টেন্ট (সফটওয়্যার, সিনেমা, বই ইত্যাদি) বিনা অনুমতিতে কপি, ব্যবহার বা বিক্রি করা।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · MCQ
