নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নের উত্তর দাও জনাব রহমানের দেশের অর্থনীতিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ব্যক্তি উৎপাদক ও ভোক্তা হিসেবে স্বাধীন। কিন্তু জনাব ডেভিডের দেশের অর্থনীতি পরিচালিত হয় 'কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন'-এর মাধ্যমে। Q. উদ্দীপক অনুযায়ী, জনাব ডেভিডের দেশের অর্থনীতির জন্য প্রযোজ্য হবে- i. শ্রেণি বৈষম্যহীন সমাজ ii. গণতান্ত্রিক অর্থব্যবস্থা iii. সুষম উন্নয়ন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: জনাব ডেভিডের দেশের অর্থনীতি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে পরিচালিত হওয়ায় সেখানে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বিদ্যমান। এ ব্যবস্থার পাঠ্যবইভিত্তিক বৈশিষ্ট্য হলো শ্রেণিবৈষম্য হ্রাস এবং পরিকল্পনার মাধ্যমে সুষম উন্নয়ন সাধন। গণতান্ত্রিক অর্থব্যবস্থা এর নির্দিষ্ট অর্থনৈতিক বৈশিষ্ট্য নয়।
HSC Economics 1st Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · College papers · MCQ

