মুদ্রাস্ফীতি কমানোর উপায় কোনটি?
ক. ব্যাংক হার বৃদ্ধি
খ. উৎপাদন স্থির রাখা
গ. রপ্তানি বৃদ্ধি
ঘ. রিজার্ভ অনুপাত হ্রাস
উত্তর: ব্যাংক হার বৃদ্ধি
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) ব্যাংক হার বৃদ্ধি অপশন যাচাইকরণ: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম প্রধান আর্থিক নীতি বা হাতিয়ার হলো ব্যাংক হার বৃদ্ধি করা। কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক হার বৃদ্ধি করে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলোও তাদের সুদের হার বাড়িয়ে দেয়। এর ফলে ঋণ গ্রহণ নিরুৎসাহিত হয় এবং বাজারে অর্থের জোগান ও মানুষের ক্রয়ক্ষমতা কমে গিয়ে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। তাই 'ক' সঠিক।
HSC Economics 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Board papers · MCQ