উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'Y [গণিত] দেশ বর্তমানে হিমায়িত খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, সিরামিক দ্রব্য এবং ইঞ্জিনিয়ারিং দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বর্তমান সরকার রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। Q. উদ্দীপকে উল্লিখিত দ্রব্যগুলোর ধরন কোনটি?
ক. প্রচলিত
খ. অপ্রচলিত
গ. কৃষিজাত
ঘ. মূলধনি
উত্তর: অপ্রচলিত
ব্যাখ্যা: কিছুদিন পূর্বেও যেসব দ্রব্য বাংলাদেশ থেকে রপ্তানি করা হতো না, কিন্তু সম্প্রতি রপ্তানি করা হয় তাকে অপ্রচলিত রপ্তানি দ্রব্য বলে। যেমন: তৈরি পোশাক, ঔষধ, হিমায়িত খাদ্য, সিরামিক দ্রব্য ইত্যাদি।
HSC Economics 2nd Paper College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · College papers · MCQ

