উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম একজন কৃষক। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি এক বিঘা জমিতে ঋতুভেদে বিভিন্ন রকম ফসল চাষ করেন। Q. উক্ত চাষ পদ্ধতি প্রয়োগের ফলে- i. কম খরচে বেশি উৎপাদন হয় ii. জমির উর্বরতা বাড়ে iii. ঝুঁকি বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) i ও ii অপশন যাচাইকরণ: শস্য বহুমুখীকরণ পদ্ধতিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের চাষ করা হয়। এর ফলে জমির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে ও বৃদ্ধি পায় এবং কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত হয়। অন্যদিকে, এই পদ্ধতিতে কৃষকের আর্থিক ঝুঁকি হ্রাস পায় (বৃদ্ধি পায় না), কারণ কোনো কারণে একটি ফসল ক্ষতিগ্রস্ত হলেও অন্য ফসল দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তাই i ও ii সঠিক এবং iii ভুল।
HSC Economics 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Board papers · MCQ