উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'A [গণিত] দেশে উৎপাদিত দ্রব্যের লেনদেন দেশটির অভ্যন্তরেই সীমিত থাকে। অন্যদিকে 'B [গণিত] দেশ একাধিক দেশের সঙ্গে বাণিজ্যে লিপ্ত। তবে বাণিজ্য সম্প্রসারণ ও উদারীকরণের জন্য দুই দেশের মধ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। Q. দুই দেশের গৃহীত অব্যাহত প্রচেষ্টার কারণে— i. দুদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ii. পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়বে iii. পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) ii ও iii অপশন যাচাইকরণ: বাণিজ্য সম্প্রসারণ ও উদারীকরণের ফলে দেশসমূহ আর্থিকভাবে লাভবান হয়, তাই i নম্বরটি ভুল। অন্যদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্পর্ক উন্নত হয় এবং অবাধ বাণিজ্যের প্রসারের মাধ্যমে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়। তাই ii ও iii নম্বর সঠিক।
HSC Economics 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Board papers · MCQ