নিচের কোন মেয়াদকালটি সাধারণত প্রেক্ষিত পরিকল্পনা হিসেবে বিবেচিত?
ক. ১—২ বছর
খ. ৩—৫ বছর
গ. ৬—৯ বছর
ঘ. ১০—২৫ বছর
উত্তর: ১০—২৫ বছর
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) ১০-২৫ বছর তথ্য: সময়ের ভিত্তিতে পরিকল্পনাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে দীর্ঘমেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা (Perspective Plan) হলো এমন এক ধরনের অর্থনৈতিক পরিকল্পনা যার মেয়াদকাল সাধারণত ১০ থেকে ২৫ বছর বা তারও বেশি সময়ের জন্য নির্ধারণ করা হয়। যেমন: বাংলাদেশের 'রূপকল্প ২০৪১' বা 'প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১' একটি ২০ বছর মেয়াদি পরিকল্পনা।
HSC Economics 2nd Paper Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Board papers · MCQ