চিত্র-৩ এর নেটওয়ার্ক সংগঠনটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-৩ নেটওয়ার্ক সংগঠনটি হলো মেশ টপোলজি। নিচে পাঠ্যপুস্তকের আলোকে মেশ টপোলজি ব্যাখ্যা করা হলো- [চিত্র] মেশ টপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। মেশ টপোলজিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর জন্য কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইসের দরকার পড়ে না। এ নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট- টু- পয়েন্ট (পিয়ার-টু-পিয়ার) লিংক বলা হয়। এটি সম্পূর্ণরূপে আন্তঃসংযুক্ত টপোলজি নামেও পরিচিত। কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না। অর্থাৎ সহজে নেটওয়ার্কে খুব বড়ো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। বাকি কম্পিউটারগুলো দ্বারা কাজ চালানো যায়। এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়। নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে [গণিত] । ডেটা যোগাযোগের নির্ভরশীলতাই যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে মেশ টপোলজি ব্যবহার করা হয়। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিরাপত্তা ও নিশ্চয়তা থাকে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-৩ এর নেটওয়ার্ক সংগঠনটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2026
উত্তর
উত্তর
উত্তর
মেশ টপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। মেশ টপোলজিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর জন্য কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইসের দরকার পড়ে না। এ নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট- টু- পয়েন্ট (পিয়ার-টু-পিয়ার) লিংক বলা হয়। এটি সম্পূর্ণরূপে আন্তঃসংযুক্ত টপোলজি নামেও পরিচিত। কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না। অর্থাৎ সহজে নেটওয়ার্কে খুব বড়ো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। বাকি কম্পিউটারগুলো দ্বারা কাজ চালানো যায়। এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়। নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে । ডেটা যোগাযোগের নির্ভরশীলতাই যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে মেশ টপোলজি ব্যবহার করা হয়। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিরাপত্তা ও নিশ্চয়তা থাকে।উত্তর
চিত্র-১ এর নেটওয়ার্ক সংগঠনটি হলো বাস টপোলজি। এখানে একটি মূল তারের সাথে নেটওয়ার্কের সবকটি নোড সংযুক্ত থাকে। আর চিত্র-২ হলো একটি ট্রি টপোলজি। এ ধরনের টপোলজিতে নোডগুলো গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে। এই দুই টপোলজির নেটওয়ার্কের সমন্বয়ে হাইব্রিড টপোলজির নেটওয়ার্ক গঠন করা সম্ভব। যখন দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন টপোলজি একত্রে যুক্ত হয়ে একটি বিশেষ নেটওয়ার্ক গড়ে তোলে, তখন তাকে হাইব্রিড টপোলজি বলা হয়। এখানে একটি বাস নেটওয়ার্কের মূল কেবলের সাথে এক বা একাধিক ট্রি নেটওয়ার্কের রুট যুক্ত হয়ে একটি অত্যন্ত শক্তিশালী ও বিস্তৃত যোগাযোগ কাঠামো তৈরি হয়। এই সমন্বিত ব্যবস্থায় বাস টপোলজিটি মূল মেরুদণ্ড হিসেবে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং ট্রি টপোলজি নেটওয়ার্ককে বিভিন্ন শাখা-উপশাখায় বিন্যস্ত করে। এই ধরনের নেটওয়ার্কের সবচেয়ে বড়ো সুবিধা হলো এর সম্প্রসারণযোগ্যতা। অর্থাৎ, মূল কাঠামো কোনো ক্ষতি না করেই এতে নতুন নতুন নোড কিংবা নেটওয়ার্ক যুক্ত করা সম্ভব। এই পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি অংশ বিকল হয়ে গেলেও সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে যায় না। তবে এ ধরনের জটিল নেটওয়ার্ক সেটআপ ও রক্ষণাবেক্ষণ করা কিছুটা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ।
