"বৈদেশিক আয়ের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই"- ব্যাখ্যা করো।
উত্তর: বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই। আউটসোর্সিং-এর মাধ্যমে বিদেশে না গিয়েও ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। ইন্টারনেটের কল্যাণে আউটসোর্সিং এর কাজ কোনো নির্দিষ্ট স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আউটসোর্সিং এর কাজ করা যায়। আউটসোর্সিং এর ওপর সঠিক প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের যে কেউ ঘরে বসেই বিদেশের বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠানের কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
"বৈদেশিক আয়ের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই"- ব্যাখ্যা করো।
উত্তর
