ফাহিমের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: ফাহিমের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে। ফাহিম জাপানে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সে বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালনার প্রশিক্ষণ গ্রহণ করে। স্বল্প মূল্যের মাইক্রো কম্পিউটার প্রযুক্তি সহজলভ্য হওয়ায় বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং সিম্যুলেটর এর মাধ্যমে এ ধরনের ট্রেনিং প্রদান করা হয়। বর্তমানে সে ড্রাইভিং এর পাশাপাশি ডেটা এন্ট্রির কাজও করে থাকে। কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি শেখার ফলে তার যোগাযোগ প্রক্রিয়া আরও সহজ গতিশীল, সাশ্রয়ী ও প্রাণবন্ত হয়েছে। ফাহিম বর্তমানে সারাবিশ্বের জন্য দক্ষ এক জনশক্তি। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সে বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করেছে। আর এর সবকিছুর পিছনে সহায়ক ভূমিকা পালন করেছে তথ্য প্রযুক্তি। অর্থাৎ তথ্য প্রযুক্তির উপাদানগুলো ব্যবহার করেই ফাহিম দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে। এমনকি বিদেশ থেকে টাকা পাঠানোর জন্যও ফাহিমকে তথ্য প্রযুক্তির সহায়তা নিতে হয়েছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় ফাহিমের বর্তমান অবস্থার জন্য তথ্য প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
ফাহিমের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
