ডেটা চলাচলের জন্য ফাইবার অপটিক ক্যাবল অধিক কার্যকর কেন?
উত্তর: ফাইবার অপটিক ক্যাবল হলো বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশেষ যার মধ্যে আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। ফাইবার অপটিক্যাল ক্যাবলের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- ১. অতি স্বচ্ছতা, ২. রাসায়নিক নিষ্ক্রিয়তা ও ৩. তড়িৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত। এই ক্যাবলের ব্যান্ডউইথ অত্যন্ত বেশি। প্রতিকূল পরিবেশেও (যেমন-তাপ, চাপ ইত্যাদি) এ ক্যাবলে ডেটার নিরাপত্তা রক্ষিত হয়। মূলত দ্রুতগতি এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণেই ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
ডেটা চলাচলের জন্য ফাইবার অপটিক ক্যাবল অধিক কার্যকর কেন?
উত্তর

