উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: রহিম একটি ওয়েবসাইটে প্রবেশের পর থেকে তার মেইলে অনাকাঙ্খিত মেসেজ এসে পূর্ণ হয়ে যাচ্ছে এবং করিম 'লাকি ইউজার' এরূপ একটি মেসেজে ক্লিক করায় এবং প্রয়োজনীয় তথ্য শেয়ার করায় তার আর্থিক ক্ষতি সাধন হয়। Q. করিম যে সাইবার অপরাধের শিকার হয়েছে-
ক. হ্যাকিং
খ. ফিশিং
গ. স্প্যামিং
ঘ. স্পুফিং
উত্তর: ফিশিং
ব্যাখ্যা: ফিশিং হলো এমন একটি সাইবার অপরাধ যেখানে প্রতারকরা প্রলোভন দেখিয়ে (যেমন- "আপনি লটারি জিতেছেন", "লাকি ইউজার" ইত্যাদি) ইমেইল, মেসেজ বা ওয়েবসাইটের ভুয়া লিংক পাঠায়। ব্যবহারকারী না বুঝে সেই লিংকে ক্লিক করে নিজের গোপন তথ্য (যেমন- পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের পিন বা ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত) দিলে প্রতারকরা তা চুরি করে এবং আর্থিক ক্ষতি সাধন করে।
HSC ICT College papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · College papers · MCQ

