উদ্দীপক অনুসারে ক ইউনিটের প্রযুক্তিটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপক অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেক ল্যাবের 'ক' ইউনিটে দুরারোগ্য ব্যাধী ক্যান্সার হতে মুক্তির লক্ষ্যে স্মার্ট ওষুধ তৈরির গবেষণা চলছে। অর্থাৎ 'ক' ইউনিটে মূলত ন্যানোটেকনোলজি ব্যবহার করে কাজ করা হচ্ছে। কারণ আমরা জানি, ন্যানোটেকনোলজি ব্যবহার করে তৈরিকৃত ওষুধকে স্মার্টড্রাগ বলা হয়। যেখানে ওষুধের আণবিক গঠনে ন্যানোটেকনোলজি প্রয়োগ করা হয়, যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ওষুধ প্রয়োগ করা যায়। নিচে ন্যানোটেকনোলজি প্রযুক্তিটি বর্ণনা করা হলো- বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ন্যানো প্রযুক্তি বা ন্যানোটেকনোলজি। ন্যানো প্রযুক্তি দুটি পদ্ধতিতে ব্যবহৃত হয়। যথা- ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র। ক্ষুদ্র থেকে বৃহৎ পদ্ধতিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে বড়ো কোনো জিনিস তৈরি করা যায়। অন্যদিকে বৃহৎ থেকে ক্ষুদ্র পদ্ধতিতে একটু বড়ো আকৃতির কিছু থেকে শুরু করে তাকে ভেঙে ছোটো করতে করতে ক্ষুদ্রাতিক্ষুদ্র আকৃতিতে পরিণত করা হয়। ন্যানো প্রযুক্তি বহুমাত্রিক, এর সীমানা প্রচলিত সেমিকন্ডাক্টর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক স্বয়ং-সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত; আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ন্যানো পদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত। চিকিৎসা ক্ষেত্রে ন্যানোটেকনোলজি প্রযুক্তি প্রয়োগের ফলে নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে। ক্যান্সার আক্রান্ত কোষের চারদিকে ন্যানোটিউব দ্বারা রেডিও তরঙ্গ প্রেরণের মাধ্যমে আক্রান্ত ক্যান্সার কোষ ধ্বংস করা সম্ভব হচ্ছে। ত্বকের ক্যান্সার রোধক প্রসাধনী তৈরি করা সম্ভব হয়েছে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উদ্দীপক অনুসারে ক ইউনিটের প্রযুক্তিটি বর্ণনা করো।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
