খ ইউনিটের প্রযুক্তিটির সুবিধার পাশাপাশি বিরূপ প্রভাব সম্পর্কেও সচেতন থাকা উচিত- বিশ্লেষণপূর্বক মতামত প্রদান করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী 'খ' ইউনিটে ইনসুলিন তৈরি ও ভাইরাসজনিত রোগের চিকিৎসার জন্য একটি প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা চলছে। অর্থাৎ প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এ প্রযুক্তিটির সুবিধার পাশাপাশি বিরূপ প্রভাব সম্পর্কেও আমাদের সচেতন থাকা উচিত। নিচে এ ব্যাপারে বিশ্লেষণ করা হলো- জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন এক প্রযুক্তি যার মাধ্যমে কোনো জীবের ডিএনএ অণুর পরিবর্তন ঘটিয়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দান করা হয়। আমাদের চারপাশে নানা ক্ষেত্রে এই প্রযুক্তির বিপ্লব চোখে পড়ার মতো। কৃষিক্ষেত্রে এই প্রযুক্তির মাধ্যমে রোগবালাই ও কীটপতঙ্গ প্রতিরোধী জাত উদ্ভাবন করা হচ্ছে, যা ফসলের ফলন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ বিটি বেগুন বা গোল্ডেন রাইসের কথা বলা যায়। চিকিৎসাক্ষেত্রে ইনসুলিন তৈরি, ভাইরাসনাশক, ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, টিকা তৈরি ইত্যাদি আরও অনেক ক্ষেত্রের কথা বলা যায়। এছাড়া গবাদিপশুর বংশবৃদ্ধি এবং উন্নত জাতের পশুপাখি উদ্ভাবনেও এই প্রযুক্তি অনন্য। তবে এতসব আশির্বাদের পাশাপাশি এই প্রযুক্তির কিছু নেতিবাচক দিক বা বিরূপ প্রভাবও রয়েছে যা উদ্বেগের কারণ। প্রথমত, পরিবেশগত ঝুঁকি; ল্যাবরেটরিতে তৈরি 'কৃত্রিম জিন যদি কোনোভাবে পরিবেশে ছড়িয়ে পড়ে, তবে তা বস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, স্বাস্থ্যের উপর প্রভাব; জেনেটিক্যালি মডিফাইড খাদ্য গ্রহণে মানুষের শরীরে এলার্জি বা এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। এছাড়া এ প্রযুক্তির মাধ্যমে জৈব অস্ত্র তৈরির আশঙ্কা থাকে, যা মানবজাতির জন্য চরম হুমকি। অনেক সময় নতুন প্রজাতির উদ্ভাবন করতে গিয়ে প্রকৃতির নিজস্ব বৈচিত্র্য বা বায়োডাইভারসিটি ক্ষতিগ্রস্ত হয়। পরিশেষে বলা যায়, আমাদের জীবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটির প্রভাব ও সম্ভাবনা যেমন অপরিসীম, তেমনি এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
খ ইউনিটের প্রযুক্তিটির সুবিধার পাশাপাশি বিরূপ প্রভাব সম্পর্কেও সচেত…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
