শেয়ারFacebookWhatsApp

শিক্ষকের আলোচিত প্রযুক্তি সেবাটি নতুন উদ্যোক্তাদের জন্য আশীর্বাদস্বরূপ- তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করো।

উত্তর: পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত যে সেবাটি সম্পর্কে শিক্ষক বললেন তা হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা যেমন-সার্ভার, ডেটাবেজ, নেটওয়ার্কিং এবং সফটওয়্যার ব্যবহারের একটি বিশেষ প্রযুক্তি। একজন নতুন উদ্যোক্তার জন্য ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা হলো বিশাল অঙ্কের প্রাথমিক পুঁজি। ক্লাউড কম্পিউটিং এই বাধা অনেকটাই দূর করে একজন উদ্যোক্তাকে কোনো বড়ো ধরনের প্রযুক্তিভিত্তিক হার্ডওয়্যার বা অবকাঠামো না কিনেই ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়। নিচে এর কয়েকটি দিক সম্পর্কে উল্লেখ করা হলো- খরচ হ্রাস: এই প্রযুক্তির ব্যবহারে উদ্যোক্তাদের নিজস্ব সার্ভার বা ডেটা সেন্টার স্থাপনের প্রয়োজন হয় না। ক্লাউডের মাধ্যমে তারা সার্ভার ভাড়া নেয় এবং যতটুকু সেবা গ্রহণ করে কেবল ততটুকুই অর্থ প্রদান করে। এটি ব্যবসা পরিচালনার খরচ অনেকটাই কমিয়ে দেয়। সহজ রক্ষণাবেক্ষণ: এই সেবায় হার্ডওয়্যার বা সফটওয়্যার আপডেট করার দায়িত্ব থাকে সেবাদাতা প্রতিষ্ঠানের। ফলে উদ্যোক্তারা কারিগরি জটিলতা নিয়ে চিন্তা না করে মূল ব্যবসায় মনোনিবেশ করতে পারে। স্কেলেবিলিটি: ব্যবসার পরিধি বাড়লে প্রয়োজনমতো যখন খুশি ক্লাউড সেবার পরিমাণ বা মাত্রা বাড়িয়ে নেওয়া যায়। আবার প্রয়োজনমতো সেবা কমিয়েও নেওয়া যায়। সহজ প্রবেশযোগ্যতা: ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যখন খুশি ব্যবসার তথ্য বা ডেটা অ্যাক্সেস করা যায়, যা রিমোট কাজের সুবিধা প্রদান করে। পরিশেষে বলা যায়, বিপুল বিনিয়োগের ঝুঁকি কমিয়ে ঝামেলাহীন ও দ্রুত ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেয় বলেই ক্লাউড কম্পিউটিং বর্তমান যুগের নতুন উদ্যোক্তাদের কাছে একটি আশীর্বাদস্বরূপ।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

শিক্ষকের আলোচিত প্রযুক্তি সেবাটি নতুন উদ্যোক্তাদের জন্য আশীর্বাদস্ব…

উদ্দীপক

শিক্ষক অসম বিরতিতে ডেটা ট্রান্সমিশনের ব্যাপারে শিক্ষার্থীদের পাঠদান করলেন এবং পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত একটি সেবা সম্পর্কে বললেন, যা তথ্য প্রযুক্তি জগতকেই আমূল বদলে দিয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026

উত্তর

যে যন্ত্র ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় সেটিই হচ্ছে গেটওয়ে।

উত্তর

'লাইন অব সাইট' বিশিষ্ট্য ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গটি হলো মাইক্রোওয়েভ। মোটামুটিভাবে। গিগাহার্টজ হতে 100 গিগাহার্টজের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডকেই মাইক্রোওয়েভ বলে। এ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসাধারণত 2 গিগাহার্টজ বা তার অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। এটি রেডিও ওয়েভের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে না, সোজাসুজি যায়। তাই এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার এন্টেনা ও রিসিভার এন্টেনাকে মুখোমুখি থাকতে হয় বা সংযোগ লাইন অব সাইট (LOS: Line of site) অবলম্বন করতে হয়।

উত্তর

উদ্দীপকে শিক্ষক যেই অসম বিরতিতে ডেটা ট্রান্সমিশনের ব্যাপারে শিক্ষার্থীদের পাঠদান করলেন তা হলো মূলত অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। নিচে এই ট্রান্সমিশন মেথডটি ব্যাখ্যা করা হলো- question image অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী বিরতির সময় সমান না হয়ে ভিন্ন ভিন্নও হতে পারে। যেমন- কীবোর্ড দ্বারা ব্যবহারকারীর ডেটা এন্ট্রির গতি কখনো এক রকম হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। প্রেরক যেকোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিক গ্রহণ করতে পারবে। যেমন- যখন কীবোর্ডের কী-তে চাপ দেওয়া হয় তখন প্রসেসর তা গ্রহণ করে এবং মনিটরে প্রদর্শিত হয়। যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না।

উত্তর

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত যে সেবাটি সম্পর্কে শিক্ষক বললেন তা হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা যেমন-সার্ভার, ডেটাবেজ, নেটওয়ার্কিং এবং সফটওয়্যার ব্যবহারের একটি বিশেষ প্রযুক্তি। একজন নতুন উদ্যোক্তার জন্য ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা হলো বিশাল অঙ্কের প্রাথমিক পুঁজি। ক্লাউড কম্পিউটিং এই বাধা অনেকটাই দূর করে একজন উদ্যোক্তাকে কোনো বড়ো ধরনের প্রযুক্তিভিত্তিক হার্ডওয়্যার বা অবকাঠামো না কিনেই ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়। নিচে এর কয়েকটি দিক সম্পর্কে উল্লেখ করা হলো- খরচ হ্রাস: এই প্রযুক্তির ব্যবহারে উদ্যোক্তাদের নিজস্ব সার্ভার বা ডেটা সেন্টার স্থাপনের প্রয়োজন হয় না। ক্লাউডের মাধ্যমে তারা সার্ভার ভাড়া নেয় এবং যতটুকু সেবা গ্রহণ করে কেবল ততটুকুই অর্থ প্রদান করে। এটি ব্যবসা পরিচালনার খরচ অনেকটাই কমিয়ে দেয়। সহজ রক্ষণাবেক্ষণ: এই সেবায় হার্ডওয়্যার বা সফটওয়্যার আপডেট করার দায়িত্ব থাকে সেবাদাতা প্রতিষ্ঠানের। ফলে উদ্যোক্তারা কারিগরি জটিলতা নিয়ে চিন্তা না করে মূল ব্যবসায় মনোনিবেশ করতে পারে। স্কেলেবিলিটি: ব্যবসার পরিধি বাড়লে প্রয়োজনমতো যখন খুশি ক্লাউড সেবার পরিমাণ বা মাত্রা বাড়িয়ে নেওয়া যায়। আবার প্রয়োজনমতো সেবা কমিয়েও নেওয়া যায়। সহজ প্রবেশযোগ্যতা: ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যখন খুশি ব্যবসার তথ্য বা ডেটা অ্যাক্সেস করা যায়, যা রিমোট কাজের সুবিধা প্রদান করে। পরিশেষে বলা যায়, বিপুল বিনিয়োগের ঝুঁকি কমিয়ে ঝামেলাহীন ও দ্রুত ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেয় বলেই ক্লাউড কম্পিউটিং বর্তমান যুগের নতুন উদ্যোক্তাদের কাছে একটি আশীর্বাদস্বরূপ।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট ২ বা তার বেশি নেটওয়ার্ককে সংযোগ করতে পারে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.Bluetooth-এর বৈশিষ্ট্য হলো— i. সহজ সেটআপ ii. দীর্ঘ দূরত্ব iii. স্বয়ংক্রিয় কনফিগারেশন নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্ববিদ্যালয়ে সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক থাকে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্ন গুলোর উত্তর দাও question image

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ক
সুইচ কী?
খ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।
ঘ
স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দিপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্ন গুলোর উত্তর দাও question image

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ক
সুইচ কী?
খ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।
ঘ
স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দিপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুইচ কী?

সুইচ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ X=(56)n এবং Y= (137)8

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

ক
BCD কোড কী?
খ
5 + 3 = 10 ব্যাখ্যা কর
গ
X সংখ্যাটির দশমিক সংখ্যামান (86)10 হলে n এর মান কত?
ঘ
X ও Y এর পার্থক্য যোগের মাধ্যমে করা যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ X=(56)n এবং Y= (137)8

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

ক
BCD কোড কী?
খ
5 + 3 = 10 ব্যাখ্যা কর
গ
X সংখ্যাটির দশমিক সংখ্যামান (86)10 হলে n এর মান কত?
ঘ
X ও Y এর পার্থক্য যোগের মাধ্যমে করা যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.5 + 3 = 10 ব্যাখ্যা কর

5 + 3 = 10 ব্যাখ্যা কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.BCD কোড কী?

BCD কোড কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ question image

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

ক
ব্যান্ড উইডথ কী?
খ
পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধিতিতে ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা কর।
গ
অফিসের কার্যক্রম পরিচালনা গ্রহনের জন্য কোন টপোলজি অধিকতর উপযোগী।
ঘ
চিত্র ১ ও ২ নং টপোলজি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট ২ বা তার বেশি নেটওয়ার্ককে সংযোগ করতে পারে?Bluetooth-এর বৈশিষ্ট্য হলো— i. সহজ সেটআপ ii. দীর্ঘ দূরত্ব iii. স্বয়ংক্রিয় কনফিবিশ্ববিদ্যালয়ে সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক থাকে?স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দিপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী?চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।সুইচ কী?X ও Y এর পার্থক্য যোগের মাধ্যমে করা যায়- বিশ্লেষণ কর।X সংখ্যাটির দশমিক সংখ্যামান (86)10 হলে n এর মান কত?5 + 3 = 10 ব্যাখ্যা করBCD কোড কী?চিত্র ১ ও ২ নং টপোলজি ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।