উদ্দীপকে উল্লেখিত নতুন নেটওয়ার্কে ব্যবহৃত কেন্দ্রীয় ডিভাইসের মধ্যে কোনটি বেশি উপযোগী- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক অচল হয়ে যাওয়ার সমস্যা সমাধানে একটি কেন্দ্রীয় ডিভাইস অর্থাৎ হাব অথবা সুইচের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত করে যে নতুন নেটওয়ার্ক বানানো হলো তা একটি স্টার টপোলজি। এখানে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাবের পরিবর্তে সুইচ অধিক উপযোগী। নিচে তা ব্যাখ্যা করা হলো- হাব ও সুইচ-এর কাজ প্রায় এক হলেও আজকাল অধিকাংশ ক্ষেত্রেই হাব-এর পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়ে থাকে। এর কারণ হলো হাব ও সুইচ উভয়ই বিভিন্ন কম্পিউটার ও পেরিফেরাল থেকে আসা ক্যাবলগুলোকে সংযুক্ত করে। কিন্তু সুইচ এক্ষেত্রে অধিক বুদ্ধিমান যন্ত্র হিসেবে কাজ করে। হাবের মতো এটি কেবল সংকেতগুলোকে ব্রডকাস্ট না করে বরং দুর্বল সংকেতগুলোকে অধিক শক্তিশালী করে তোলে। এছাড়াও এটি প্রতিটি কম্পিউটারের MAC (Media Access Control) অ্যাড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট তথ্য কেবল সুনির্দিষ্ট কম্পিউটারেই প্রেরণ করে। এর ফলে ডেটা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। হাবের ক্ষেত্রে ডেটা একসাথে কেবল একদিকে যেতে পারে (Half duplex) কিন্তু সুইচের মাধ্যমে একই সাথে ডেটা পাঠানো ও গ্রহণ করা সম্ভব (Full-duplex) হয়। এজন্যই হাব-এর পরিবর্তে সুইচ ব্যবহার অধিক সুবিধাজনক।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নতুন নেটওয়ার্কে ব্যবহৃত কেন্দ্রীয় ডিভাইসের মধ্যে …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাই বাস টপোলজি। এতে প্রধান সংযোগ লাইনের দু'প্রান্তে দু'টি টার্মিনেটর থাকে। এই প্রধান সংযোগ লাইনকে বাস (Bus) বলা হয়। নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক কে হবে সে তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে। শুধুমাত্র প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অন্যরা এই ডেটা গ্রহণ থেকে বিরত থাকে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।উত্তর

