স্টার্ট বিট ও স্টপ বিটসহ একটি ক্যারেক্টার স্থানান্তর হওয়ার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: স্টার্ট বিট ও স্টপ বিটসহ একটি করে ক্যারেক্টার স্থানান্তর হওয়ার ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটি হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এই পদ্ধতিতে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী বিরতির সময় সমান নাও হতে পারে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি ডেটা প্রেরণ করতে পারে, গ্রাহক সবসময়ই সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। ডেটা পাঠানোর আগে একটি স্টার্ট বিট পাঠানো হয় এবং সেই বিটটি দেখে গ্রাহক যন্ত্র বুঝতে পারে যে ডেটা আসতে শুরু করেছে এবং তার ক্লক সেই বিটের সাথে সমন্বয় করে নেয়। ডেটা পাঠানা শেষ হওয়ার পর একটি বা দুইট স্টপ বিট পাঠানো হয় যা দেখে গ্রাহক বুঝতে পারে যে ডেটা পাঠানো শেষ হয়েছে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
স্টার্ট বিট ও স্টপ বিটসহ একটি ক্যারেক্টার স্থানান্তর হওয়ার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর

