অফিস দুইটির মাঝখানে কোন ডিভাইস ব্যবহারে সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে A ও তার পাশের B অফিসের নেটওয়ার্ক যুক্ত করা হয়েছে কিন্তু দূরত্বের জন্য ডেটা আদান-প্রদান সম্ভব হচ্ছে না। যখন কোনো নেটওয়ার্কের ক্যাবলের দৈর্ঘ্য বেশি হয় বা বাধা থাকে, তখন সিগন্যাল দূরত্ব বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করার জন্য অফিস দুইটির মাঝখানে ডিভাইস হিসেবে রিপিটার ব্যবহার করতে হবে। রিপিটার এক ধরনের কানেকটিভিটি ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। কম্পিউটার নেটওয়ার্কে ক্যাবলের মাধমে যুক্ত কম্পিউটারটি যদি দূরে হয়, তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত ডেটা সিগন্যাল দুর্বল হয়ে যায়। এ দুর্বল সিগন্যাল বা সংকেতকে সবল করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। 185 মিটার দূরত্ব অতিক্রম করার আগেই একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে অ্যামপ্লিফাই করে দিলে সেটি আরও 185 মিটার অতিক্রম করতে পারে। এই ডিভাইসটি নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডাটা এমপ্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করে। তবে এই ডিভাইসের মাধ্যমে কেবলমাত্র সীমিত সংখ্যক কম্পিউটারই যুক্ত থাকতে পারে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
অফিস দুইটির মাঝখানে কোন ডিভাইস ব্যবহারে সমস্যা থেকে কিভাবে মুক্ত হত…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
যে টপোলজিতে কম্পিউটার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন- প্রিন্টার, সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে। এ পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো এই হাব বা সুইচের মাধ্যমে একটি অন্যটির সাথে যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে। ফলে সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়।
এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে।উত্তর

