ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশনের সাথে উদ্দীপকের জনাব আবিদের মেয়ের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথডের দক্ষতার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে প্রেরক থেকে প্রাপকে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। অপরদিকে জনাব আবিদের মেয়ে যে ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করে লন্ডনে তার সহকর্মীদের সাথে ভিডিয়ো কনফারেন্সিং করেন তাতে ডেটা নির্দিষ্ট বিরতিতে ব্লক আকারে ট্রান্সমিট হয়। অর্থাৎ এটি সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। নিচে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতার তুলনামূলক বিশ্লেষণ গাণিতিকভাবে দেখানো হলো- অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে - 1 Byte = 8 bits এখন, 1 Byte = 8 bits ডেটা স্থানান্তরে অতিরিক্ত বিট প্রয়োজন হবে। (1 start bit + 8 bits +2 stop bits) = total 11 bits এখানে, প্রকৃত ডেটা = 8 bits, মোট ডেটা = 11 bits [চিত্র] [গণিত] সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে- 80 Byte পরিমাণের একটি ক্যারেক্টার ব্লক স্থানান্তরে 2 Byte হেডার ও 2 Byte টেলার ইনফরমেশন যুক্ত করতে হবে। সুতরাং, 1 Block ডেটা = 2 Byte হেডার + 80 Byte + 2 Byte টেলার = 84 Byte প্রকৃত ডেটা = 80 Byte, মোট ডেটা = 84 Byte [চিত্র] [গণিত] সুতরাং আমরা দেখতে পাই, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অনেকটাই বেশি।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশনের সাথে উদ্দীপকের জনাব আবিদে…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
এই মোডটির প্রধান বৈশিষ্ট্য হলো প্রেরক ও প্রাপক উভয়েই তথ্য পাঠাতে পারেন, তবে তা পর্যায়ক্রমে সম্পন্ন করতে হয়। অর্থাৎ যখন একপক্ষ তথ্য পাঠায় তখন অন্য পক্ষকে কেবল সেই তথ্য গ্রহণ করতে হয় বা শুধু Receiver হিসেবে কাজ করতে হয়। প্রেরকের তথ্য পাঠানো শেষ না হওয়া পর্যন্ত প্রাপক কোনো প্রতিক্রিয়া বা নতুন তথ্য পাঠাতে পারে না। উদ্দীপকে উল্লিখিত "ওভার" শব্দটি মূলত একটি সিগন্যাল হিসেবে কাজ করে, যা নির্দেশ দেয় যে বর্তমান প্রেরকের কথা বলা শেষ হয়েছে এবং যোগাযোগ মাধ্যমটি এখন অন্য পক্ষের ব্যবহারের জন্য খালি আছে।
বাস্তব ক্ষেত্রে, হাফ-ডুপ্লেক্স মোড সাধারণত সেসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেখানে একই সাথে উভয় দিক থেকে তথ্য আদান-প্রদানের প্রয়োজন পড়ে না অথবা যেখানে ব্যান্ডউইথ সাশ্রয় করা প্রয়োজন।উত্তর
সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে-
80 Byte পরিমাণের একটি ক্যারেক্টার ব্লক স্থানান্তরে 2 Byte হেডার
ও 2 Byte টেলার ইনফরমেশন যুক্ত করতে হবে।
সুতরাং, 1 Block ডেটা = 2 Byte হেডার + 80 Byte + 2 Byte
টেলার = 84 Byte
প্রকৃত ডেটা = 80 Byte, মোট ডেটা = 84 Byte
সুতরাং আমরা দেখতে পাই, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অনেকটাই বেশি।
