শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শিক্ষকের পরামর্শকৃত বিন্যাসটির জন্য (১২টি নোড) কতগুলো তারের প্রয়োজন হবে? বৃহৎ পরিসরে এই নেটওয়ার্কটি ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে শিক্ষকের পরামর্শকৃত নেটওয়ার্ক বিন্যাসটি হলো মেশ টপোলজি, যেখানে প্রতিটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। মেশ টপোলজিতে n সংখ্যক নোডের সংযোগের জন্য প্রয়োজনীয় তারের সংখ্যা = [গণিত] ∴ নোড সংখ্যা 12 হলে প্রয়োজনীয় তারের সংখ্যা হবে, [গণিত] ∴ 12 নোডের মেশ টপোলজিতে 66টি তার প্রয়োজন হবে। বৃহৎ পরিসরে বা অনেক বেশি সংখ্যক কম্পিউটারের ক্ষেত্রে মেশ টপোলজির নেটওয়ার্ক ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর যেমন শক্তিশালী কারিগরি সুবিধা রয়েছে, তেমনি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এই টপোলজির সবচেয়ে বড়ো সুবিধা হলো এর নির্ভরযোগ্যতা ও ডেটা নিরাপত্তা। বৃহৎ নেটওয়ার্কে কোনো একটি সংযোগ লাইন বা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বিকল্প পথ থাকায় পুরো নেটওয়ার্ক কখনেই অচল হবে না। এছাড়া পয়েন্ট-টু-পয়েন্ট সংযোগ থাকায় এই নেটওয়ার্কে ডেটা সরাসরি গন্তব্যে পৌঁছায়, ফলে তথ্যের গোপনীয়তা বজায় থাকে। নেটওয়ার্কে প্রচুর ট্রাফিক থাকলেও ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে না। তবে বৃহৎ পরিসরে এটি ব্যবহারের প্রধান অন্তরায় হলো এর অত্যধিক ব্যয় ও জটিলতা। কম্পিউটারের সংখ্যা বাড়ার সাথে সাথে সংযোগ তার ও পোর্টের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, যা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ কারণে সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কে এটি খুব একটা উপযোগী নয়। তবে যেসব জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সংযোগ অপরিহার্য সেখানে এই টপোলজি অত্যন্ত উপযোগী।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

উদ্দীপকের শিক্ষকের পরামর্শকৃত বিন্যাসটির জন্য (১২টি নোড) কতগুলো তার…

উদ্দীপক

'X′X^{\prime} কলেজের কম্পিউটার ল্যাবে প্রাথমিক পর্যায়ে 12টি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় হাব-এর সাথে যুক্ত করা হয়। একদিন নেটওয়ার্কে প্রচুর ডেটা ট্রাফিক হওয়ার ফলে ডেটা সংঘর্ষ ঘটে এবং নেটওয়ার্ক ধীর হয়ে পড়ে। আইসিটি শিক্ষক হাবের পরিবর্তে MAC অ্যাড্রেস শণাক্ত করতে সক্ষম এমন একটি বুদ্ধিমান ডিভাইস ব্যবহারের পরামর্শ দিলেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে একটি ভিন্ন নেটওয়ার্ক বিন্যাস দেখালেন যেখানে প্রতিটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

উত্তর

রোমিং হলো একটি মোবাইল নেটওয়ার্ক সুবিধা, যা ব্যবহারকারীকে তার নিজস্ব মোবাইল নেটওয়ার্কের বাইরে অন্য কোনো দেশের বা অঞ্চলের নেটওয়ার্ক ব্যবহার করতে দেয়।

উত্তর

ক্লাউড কম্পিউটিং এর Pay-as-you-go সার্ভিসে বাসারকারী তার প্রয়োজন অনুযায়ী ক্লাউড রিসোর্স, যেমন- মেমোরি, সেসর বা সফটওয়্যার ব্যবহারের সুযোগ পান এবং ঠিক যতটুকু সময় বা পরিমাণ সেবা গ্রহণ করেন কেবল তার ওপর ভিত্তি করেই বিল পরিশোধ করেন। কোনো প্রকার অগ্রিম বিনিয়োগ বা স্থায়ী অবকাঠামো ছাড়াই এই সার্ভিসটির মাধ্যমে অত্যন্ত স্বল্প ব্যয়ে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধা পাওয়া সম্ভব হয়। এই সার্ভিস মডেলের মূল বৈশিষ্ট্য হলো নমনীয়তা, যা ব্যবহারকারীকে চাহিদামতো তাৎক্ষণিকভাবে সেবার পরিমাণ বাড়ানো বা কমানোর পূর্ণ স্বাধীনতা দেয়।

উত্তর

question image উদ্দীপকে বর্ণিত প্রথম অংশের নেটওয়ার্ক টপোলজিটি হলো স্টার টপোলজি। যে নেটওয়ার্ক বিন্যাসে - একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস যেমন- হাব এর সাথে প্রতিটি কম্পিউটার সরাসরি যুক্ত থাকে, তাকে স্টার টপোলজি বলে। উদ্দীপকের ১২টি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত করার কথা বলা হয়েছে, যা মূলত স্টার টপোলজি। নিচে স্টার টপোলজির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা হলো- কেন্দ্রীয় নিয়ন্ত্রণ: এই টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকে যা পুরো নেটওয়ার্কের ডেটা আদান-প্রদান নিয়ন্ত্রণ করে। সহজ সংযোগ: নেটওয়ার্কে নতুন কোনো কম্পিউটার যোগ করা বা কোনো কম্পিউটার সরিয়ে নেওয়া অত্যন্ত সহজ। এতে মূল নেটওয়ার্কের কোনো বিঘ্ন ঘটে না। নির্ভরযোগ্যতা: নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায় না। শুধুমাত্র ঐ কম্পিউটারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সহজ রক্ষণাবেক্ষণ: কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক পর্যবেক্ষণ করা যায় বলে ত্রুটি শনাক্ত করা ও মেরামত করা অত্যন্ত সহজ। স্টার টপোলজির সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর কারণে এটি ব্যবহার করা সহজ হলেও পুরো নেটওয়ার্ক টপোলজিটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় কেন্দ্রীয় ডিভাইসের কিছু হলে তার প্রভাব পুরো নেটওয়ার্কজুড়ে পড়ার ঝুঁকি থেকে যায়।

উত্তর

উদ্দীপকে শিক্ষকের পরামর্শকৃত নেটওয়ার্ক বিন্যাসটি হলো মেশ টপোলজি, যেখানে প্রতিটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। মেশ টপোলজিতে n সংখ্যক নোডের সংযোগের জন্য প্রয়োজনীয় তারের সংখ্যা = =n(n−1)2=\frac{\mathrm{n}(\mathrm{n}-1)}{2} ∴ নোড সংখ্যা 12 হলে প্রয়োজনীয় তারের সংখ্যা হবে, =12(12−1)2=12×112=66=\frac{12(12-1)}{2}=\frac{12 \times 11}{2}=66 ∴ 12 নোডের মেশ টপোলজিতে 66টি তার প্রয়োজন হবে। বৃহৎ পরিসরে বা অনেক বেশি সংখ্যক কম্পিউটারের ক্ষেত্রে মেশ টপোলজির নেটওয়ার্ক ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর যেমন শক্তিশালী কারিগরি সুবিধা রয়েছে, তেমনি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এই টপোলজির সবচেয়ে বড়ো সুবিধা হলো এর নির্ভরযোগ্যতা ও ডেটা নিরাপত্তা। বৃহৎ নেটওয়ার্কে কোনো একটি সংযোগ লাইন বা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বিকল্প পথ থাকায় পুরো নেটওয়ার্ক কখনেই অচল হবে না। এছাড়া পয়েন্ট-টু-পয়েন্ট সংযোগ থাকায় এই নেটওয়ার্কে ডেটা সরাসরি গন্তব্যে পৌঁছায়, ফলে তথ্যের গোপনীয়তা বজায় থাকে। নেটওয়ার্কে প্রচুর ট্রাফিক থাকলেও ডেটা সংঘর্ষের সম্ভাবনা থাকে না। তবে বৃহৎ পরিসরে এটি ব্যবহারের প্রধান অন্তরায় হলো এর অত্যধিক ব্যয় ও জটিলতা। কম্পিউটারের সংখ্যা বাড়ার সাথে সাথে সংযোগ তার ও পোর্টের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, যা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ কারণে সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কে এটি খুব একটা উপযোগী নয়। তবে যেসব জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সংযোগ অপরিহার্য সেখানে এই টপোলজি অত্যন্ত উপযোগী।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট ২ বা তার বেশি নেটওয়ার্ককে সংযোগ করতে পারে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.Bluetooth-এর বৈশিষ্ট্য হলো— i. সহজ সেটআপ ii. দীর্ঘ দূরত্ব iii. স্বয়ংক্রিয় কনফিগারেশন নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্ববিদ্যালয়ে সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক থাকে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্ন গুলোর উত্তর দাও question image

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ক
সুইচ কী?
খ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।
ঘ
স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দিপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্ন গুলোর উত্তর দাও question image

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

ক
সুইচ কী?
খ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।
গ
চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।
ঘ
স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দিপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুইচ কী?

সুইচ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ X=(56)n এবং Y= (137)8

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

ক
BCD কোড কী?
খ
5 + 3 = 10 ব্যাখ্যা কর
গ
X সংখ্যাটির দশমিক সংখ্যামান (86)10 হলে n এর মান কত?
ঘ
X ও Y এর পার্থক্য যোগের মাধ্যমে করা যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ X=(56)n এবং Y= (137)8

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

ক
BCD কোড কী?
খ
5 + 3 = 10 ব্যাখ্যা কর
গ
X সংখ্যাটির দশমিক সংখ্যামান (86)10 হলে n এর মান কত?
ঘ
X ও Y এর পার্থক্য যোগের মাধ্যমে করা যায়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.5 + 3 = 10 ব্যাখ্যা কর

5 + 3 = 10 ব্যাখ্যা কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.BCD কোড কী?

BCD কোড কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ question image

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

ক
ব্যান্ড উইডথ কী?
খ
পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধিতিতে ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা কর।
গ
অফিসের কার্যক্রম পরিচালনা গ্রহনের জন্য কোন টপোলজি অধিকতর উপযোগী।
ঘ
চিত্র ১ ও ২ নং টপোলজি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট ২ বা তার বেশি নেটওয়ার্ককে সংযোগ করতে পারে?Bluetooth-এর বৈশিষ্ট্য হলো— i. সহজ সেটআপ ii. দীর্ঘ দূরত্ব iii. স্বয়ংক্রিয় কনফিবিশ্ববিদ্যালয়ে সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক থাকে?স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দিপকের কোন টপোলজিটি অধিকতর উপযোগী?চিত্র-১ ও চিত্র-২ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠিত হবে? ব্যাখ্যা কর।পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন-ব্যাখ্যা কর।সুইচ কী?X ও Y এর পার্থক্য যোগের মাধ্যমে করা যায়- বিশ্লেষণ কর।X সংখ্যাটির দশমিক সংখ্যামান (86)10 হলে n এর মান কত?5 + 3 = 10 ব্যাখ্যা করBCD কোড কী?চিত্র ১ ও ২ নং টপোলজি ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।