সার্ভিস ব্যবস্থার ভিত্তিতে "Y" প্রতিষ্ঠান এবং "Z" প্রতিষ্ঠান দ্বারা তৈরিকৃত নেটওয়ার্ক ব্যবস্থায় কোনটি অধিকতর নিরাপদ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে সার্ভিস ব্যবস্থার ভিত্তিতে "Y" প্রতিষ্ঠানটি পিয়ার-টু-পিয়ার এবং "Z" প্রতিষ্ঠানটি ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক তৈরি করেছে। এই দুই নেটওয়ার্ক ব্যবস্থার মধ্যে "Z" প্রতিষ্ঠানের ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কটি অধিকতর নিরাপদ। নিচে এর সপক্ষে যুক্তি প্রদান করা হলো: ১. "Z" প্রতিষ্ঠানের নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় সার্ভার কম্পিউটার থাকে, যা নেটওয়ার্কের সকল কার্যক্রম এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ করে। একজন দক্ষ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সার্ভারের মাধ্যমে প্রতিটি কম্পিউটারের ওপর নজরদারি করতে পারেন। কিন্তু "Y" প্রতিষ্ঠানের পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকে। ২. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কে প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকায় অননুমোদিত কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য দেখতে বা পরিবর্তন করতে পারে না। কিন্তু "Y" প্রতিষ্ঠানে সবাই সমান ক্ষমতার অধিকারী হওয়ায় তথ্যের গোপনীয়তা রক্ষা করা কঠিন। ৩. পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল শেয়ার করার সময় সহজেই ম্যালওয়্যার ছড়িয়ে পড়তে পারে। ক্লায়েন্ট-সার্ভার ব্যবস্থায় প্রতিটি ফাইল সার্ভারের মাধ্যমে যাচাই হয়ে শেয়ার করা হয়, তাই এটি অনেক বেশি নিরাপদ। ৪. নেটওয়ার্কের আকার বাড়লে পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্কের নিরাপত্তা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু ক্লায়েন্ট-সার্ভার মডেলে কম্পিউটারের সংখ্যা বাড়লেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকায় নিরাপত্তা বিঘ্নিত হয় না। পরিশেষে বলা যায়, তথ্যের গোপনীয়তা, কেন্দ্রীয় ব্যবস্থাপনা এবং সিস্টেমের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে "Z" প্রতিষ্ঠানের ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কই অধিকতর নির্ভরযোগ্য ও নিরাপদ সমাধান।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
সার্ভিস ব্যবস্থার ভিত্তিতে "Y" প্রতিষ্ঠান এবং "Z" প্রতিষ্ঠান দ্বারা…
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2026
উত্তর
উত্তর
উত্তর
স্টার টপোলজি হলো একটি নেটওয়ার্ক কনফিগারেশন যেখানে প্রত্যেকটি ডিভাইস (যেমন-কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) একটি কেন্দ্রীয় ডিভাইসের (যেমন- হাব বা সুইচ) সাথে সংযুক্ত থাকে। এই টপোলজিতে, কেন্দ্রীয় ডিভাইসটি নেওয়ার্কের সকল ডেটা আদান-প্রদানে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। সহজ ভাষায়, এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থেকে বিভিন্ন দিকে শাখা বের হয়। সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে।উত্তর

